স্মার্ট ক্লাস প্রকল্পের প্রশিক্ষণ শিবির আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের স্মার্ট ক্লাস প্রকল্পের অন্তর্ভুক্ত সরকারি উপজাতি হোস্টেলগুলির হোস্টেল সুপার ও প্রতি হোস্টেল থেকে দু’জন ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ। তাদের স্মার্ট ক্লাসের প্রযুক্তি অর্থাৎ হার্ডওয়ার ও সফটওয়্যার কিভাবে ব্যবহার করা যাবে, তার সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন ইনস্টিটিউট ফর কেরিয়ার অ্যাডভান্সমেন্টের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, দফতরের সচিব ডঃ কে শশী কুমার এবং অধিকর্তা শুভাশিস দাস।
- Any Questions?
- 8794461611
- 8794365719
- info@icaacademy.in
Leave a Reply